গাইবান্ধা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সরকারের উন্নয়নসমূহ তুলে ধরে ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বুধবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার কাটাবাড়ী ইউপির সর্বসাধারণের আয়োজনে বাগদা বাজারে মতবিনিময় সমাবেশ পূর্বে হাজারো জনতার একটি ব্যালির আয়োজন করা হয়। পরে কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্নার সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের ধারাবাহিক সাফল্য ও উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসন থেকে নৌকা প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলার প্রতিটি ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কথা তুলে ধরতে হবে। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। রাজধানীতে মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ও বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু হওয়ায় রাজধানীবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের মধ্য দিয়ে দেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। ২০২৪ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে এবং রংপুর বিভাগে গ্যাস সঞ্চালন লাইন চালু হবে। তখন আমরাও বিদ্যুৎ ও জ্বালানীর মত সুবিধা পাবো।
তিনি আরও বলেন, আগামী বছর আমাদের গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের কাজ শুরু হবে। তখন এখানে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে। তাই আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আবারও শক্তিশালী করতে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনে আমাদের সহযোগিতা করতে হবে।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাব্বর হোসেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী স্লোগান তোলেন এবং আওয়ামী লীগ সরকারকে পঞ্চম বারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় আনার শপথ গ্রহণ করেন। সেই সাথে অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহিন আকন্দ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান আকতারা বেগম রুপা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানজুদুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মাজেদুল ইসলাম, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম জাফু, বিশিষ্ট সমাজসেবক ডা. তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তুষার,উপজেলা তাঁতী লীগের সভাপতি ডাঃ আব্দুল মমিন শেখ রুবেল, উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সদস্য আইনুন নাহার সাথী, সাপমারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল,কাটাবাড়ি ইউপি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম,পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
Post Views: 260




