নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলে ১০ম দিবসে ঢাকার হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান বলেছেন, মানবজাতির প্রত্যাকটি সমস্যার সহজ সমাধান ইসলামেই রয়েছে।
৬ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে ১০ম দিবসের আলোচনায় তিনি আরো বলেন, বিশ^নবী হযরত মুহাম্মদ (স.) যে আদর্শ রেখে গেছেন এ বিপরীত অন্য কোন আদর্শ স্থায়ী হবে না। নবীজির আদর্শই মানবতার মুক্তির দিশারী। এ আদর্শে ধনী, গরীব ও বর্ণভেদ নেই। এতে অমুসলিমদের পূর্ণ অধিকার দেয়া হয়েছে যা আর কোনো ধর্মে নেই।
মাহফিলের পৃথক দুই অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাছান ও দারুল মাআরিফ আল ইসলামিয়া’র সহকারী পরিচালক আলহাজ¦ মাওলানা ফোরকান উল্লাহ খলিলী। মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন, বনফুল এন্ড কোং-এর ডিরেক্টর আলহাজ আব্দুস শুকুর, লোহাগাড়া পদুয়া জামেয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ মাওলানা সরোয়ার কামাল আজিজী এবং ফুলকলি ও পিউরিয়া লিমিটিড’র ব্যবপস্থাপনা পরিচালক আলহাজ মোঃ শাহে আলম।
বক্তব্য রেখেছেন সাতকানিয়ার মির্জাখীল তাঁতীপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দীন নিজামী, লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম নিজামী, চকরিয়া পৌরসভার বায়তুলহারম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রহিম, কলাউজান খতিবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর সাদেক ইকবাল, চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আলহাজ কাজী মাওলানা বজলুর রহমান ও লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা রিদওয়ানুল হক নিজামী।
মাহফিলের সঞ্চালনায় ছিলেন চুনতি সীরত ময়দান মসজিদে বায়তুল্লাহ্র খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দীন হাবিবী। মাহফিল মোতোয়াল্লী কমিটির কর্মকর্তাগণসহ সীরত প্রেমিক বহু মানুষ অংশগ্রহণ করেন।




