নুরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

বক্তব্যে বলা হয়, অপরাধ সংক্রান্ত বিভিন্ন মামলার আসামীগণ জামিনে মুক্তির পর এলাকায় পুনরায় অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। কক্সবাজারের চকরিয়া থেকে কিছু লোক ট্রাকে এসে লোহাগাড়া উপজেলার চুনতিতে চুরি-ডাকাতির ঘটনায় লিপ্ত হয়। কলাউজানে সম্প্রতি কয়েকটি চুরির ঘটনা ঘটে। পূর্ব কলাউজান গ্রামে কিশোরদের অপ-তৎপরতায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন ও দরবেশহাট ডিসি সংযোগ সড়কে যানজট নিরসনের কথাও তুলে ধরা হয় বক্তাদের বক্তব্যে। বটতলী কাঁচা বাজারের বেচাকেনা সম্পর্কেও মনিটরিং এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তারা আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অপ-তৎপরতার মাধ্যমে শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে প্রচেষ্ঠা চালাচ্ছে। এ ব্যাপারে সকলের সজাগ থাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারীর ওপর গুরুত্বারোপ করা হয়। সনাতনী সম্প্রদায়ের আসন্ন দূর্গোৎসবের সময় কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করা হয় সভায়। কিশোরদের অপরাধ সম্পর্কে জনপ্রতিনিধিদের কঠোর নজরদারীর জন্য পরামর্শ দেয়া হয়েছে।

অপরাধ দমনের ব্যাপারে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয় এ সভায়। উপজেলার বিভিন্ন খাল, ছড়া ও পাহাড়ী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে বক্তারা দাবি করেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচএমএ গণি সম্রাট, চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চেয়ারম্যান এসএম ইউনুচ, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, চেয়ারম্যান জয়নাল আবেদীন ও চেয়ারম্যান এ ওয়াহেদ প্রমুখ।