নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক ৩ স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় পৃথক ২ স্থান থেকে আটক করা হয়েছে ১টি ডাম্প ট্রাকসহ ৬ জনকে। গত ২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহসলিদার মোঃ ইদ্রিস। উপজেলা নির্বাহী অফিসের, অফিস সহকারী তেজন্দ্র দাশসহ লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।

অভিযানে বালু জব্দ করা হয় উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া হতে ২ লাখ ১৫ হাজার ৮শ ঘনফুট, এম.চর হাট এলাকায় ডলু খাল থেকে উত্তোলিত ১৯ হাজার ২শ ঘনফুট ও চুনতি ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় হাতিয়া খাল থেকে উত্তোলিত ১৫ হাজার ঘনফুট।

অভিযানের সময় অবৈধভাবে উত্তোলিত বালু পাচারে ব্যবহৃত একটি ডাম্প ট্রাকসহ চালক ও চালক সহকারীকে আটক করা হয়েছে এমচরহাট এলাকা থেকে এবং অপর ৪ জনকে আটক করা হয়েছে চুনতির বড়ুয়া পড়া এলাকা থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডাম্প ট্রাকসহ আটকদের আড়াই লাখ টাকা জরিমানা আদায় সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। জব্দ বালু নিলামে বিক্রি করা হবে।