নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদরে ইট সরবরাহের ট্রাক চাপায় মারা গেছেন মোঃ হারুনর রশিদ (৫৮) নামে ইটভাটার এক শ্রমিক। কেএনবি নামক ইটাভাটায় গত ২৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় ঘটেছে এ দূর্ঘটনা। ঘটনার পর উক্ত শ্রমিককে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হাদুর পাড়াস্থ নিজ বসতঘরে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে হারুনর রশিদের দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহত শ্রমিক হাদুরপাড়ার মৃত হাসমত উল্লাহর পুত্র বলে জানা গেছে।
Post Views: 279




