মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রুকন উদ্দিন খোকা (৪১) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়। নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক মেম্বার নুরুল আলম বাহাদুরের পুত্র।আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া আসার পথে দুপুর তিনটার দিকে মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় রুকন উদ্দিন। এসময় আহত হয় তার বন্ধু প্রবাসী তসলিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।