নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে প্রতি বছরের ন্যায় এবারও ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার মাহফিলের উদ্বোধন করা হবে জোহরের নামাজ শেষে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় কর্তৃপক্ষ এ তথ্য জানান।

সীরত মাহফিল কার্যালয়ের আয়োজিত এ মতবিনিময় সভায় মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, এবারে মাহফিলের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। ১৯দিনব্যাপী এ মাহফিলে অংশগ্রহণকারী শ্রোতাদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা। সীরতপ্রেমীদের সার্বিক সহযোগিতায় এ ব্যয় সম্পন্ন করা হয় প্রতিবছর। এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশে রয়েছে এলাকাভিত্তিক উপ-কমিটি। ২ মাসের অধিক সময় ধরে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করা হয়েছে পৃথকভাবে উপ-কমিটির কর্মকর্তা ও সদস্যদের সাথে।মাহফিলের আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি থাকবে কর্তৃপক্ষের নিয়োজিত স্বেচ্ছাসেবক।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোতোয়াল্লী কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মিনহাজুল আবরার, আলউদ্দীন মুহাম্মদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাশশাফুল হক শেহজাদ, কাজী আরিফুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম ও সাংবাদিক সাত্তার সিকদার প্রমুখ।

সভার সঞ্চালনায় ছিলেন জাহেদুর রহমান।

মতবিনিময় সভায় মাহফিলের মোতোয়াল্লী কমিটির অন্যান্য কর্মকর্তা, লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মী ও এলাকার গণমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রখ্যাত আলেমে দ্বীন চুনতির হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমেদ (রহ. আ.) ১৯৭২ সনে এ মাহফিলের গোড়াপত্তন করেন। তখন থেকে প্রতিবছর এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।