চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

No description available.

তিনি জানান, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু বরকল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফরের এর জিম্মায় রাখা হয়। জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে এবং জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।