আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে  ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। আগুনে  ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, আনোয়ারা উপজেলার বারখাইন  ইউনিয়নের  শিলাইগড়া  গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী মাস্টারের বাড়িতে রবিবার বিকেল সাড়ে চারটায় আগুন লাগে। আগুনে ইয়াকুব আলী মাস্টার, জসিম উদ্দিন ও নূর মোহাম্মদ রিপন এর বসতঘর  মুহূর্তের মধ্যে  সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শট  সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

লোকজন শত চেষ্টা করেও ঘর থেকে কিছুই বের করতে পারেনি।

খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে  পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে  দমকল বাহিনীর এক সদস্য আহত হয়েছে।  এই রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ সোহেল জানায়, আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  ক্ষতিগ্রস্তরা  মানবেতর জীবন যাপন করছেন।