রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলাকালে বিভিন্ন অপরাধের অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে তিনটি ককটেল ও তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন। এছাড়া অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৭ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, ওয়ারীতে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।