মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আরও ৫ যাত্রী কমবেশি আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো.মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া য়ায়নি।

আহতরা হলেন, নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলের দিকে ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান গাড়ির সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনা গাড়ির মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত ও তিনযাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসী সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। তৎমধ্যে আহতদের দ্রæত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মকছুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যাযনি। এনিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।