বীর মুক্তিযোদ্ধা, নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিদায়ী অফিসার ইনচার্জ আতিকুর রহমানের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামকে বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ১৮ জুলাই মঙ্গলবার রাত ৯টায়। এ অনুষ্ঠানে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ আতিকুর রহমান, নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরফাত, লোহাগাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বিশিষ্ট যুবনেতা মিয়া মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রলীগ সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, এসআই মোজাম্মেল হোসেন, এএসআই আলমগীর হোসেন ও পুলিশ সদস্য সাইফুল ইসলাম। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআই প্রদীপ কুমার দত্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইশতিয়াকুর রহমান, উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বিদায়ী অফিসার ইনচার্জের কর্তব্যকালীন বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তাদের বক্তব্যে তুলে ধরা হয় নবাগত অফিসার ইনচার্জ ইতপূর্বে একসময় অত্র থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। অনুষ্টান শেষে বিদায়ী ও নবাগত অফিসার ইনচার্জকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়




