চকরিয়া অফিস : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন আহমেদ সিআইপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান তিনি। ১৫ জুলাই শনিবার বিকাল চারটায় পেকুয়া চৌমহনি ও পেকুয়া বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি সালাহ উদ্দিন সিআইপি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়ায় ব্যাপক  উন্নয়ন কর্মকান্ড করেছেন। মগনামায় বানৌজা শেখ হাসিনা নৌ-ঘাটি ও বরইতলী-পেকুয়া সড়কের উন্নয়নের কাজ এখন দৃশ্যমান। কিন্তু এসব উন্নয়নের কথা তৃণমুলে পৌছে না দিয়ে দলের স্থানীয় সাংসদ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। ফলে শেখ হাসিনার উন্নয়নের সুফল পৌছে না দিয়ে তার নেতৃত্বে জমি দখল, চিংড়িঘের দখল, পাহাড় দখল, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। তার এসব অপকর্ম থেকে মানুষ বাঁচতে চায়। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকের বিজয় সু-নিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ের মাধ্যমে এ দুই উপজেলার মানুষের দু:খ্য মোচন করতে হবে।

এরআগে সালাহউদ্দিন সিআইপি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সেখানে সাধারণ মানুষের সাথে তিনি কুশলাদী ও শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় প্রিয় নেতা সালাহউদ্দিনকে পেয়ে জড়িয়ে ধরেন সাধারণ মানুষ। তাকে পাশে থাকার অনুরোধ করেন। বিগত দিনের মতো ভবিষ্যতও পাশে থাকার আশ^াস দেন।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আজমগীর আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ গিয়াস উদ্দিন, স্বৈরচার বিরোধী আন্দোলনের নেতা সরওয়ার আলম, জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, সাংবাদিক জহিরুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোছেন, সাবেক দপ্তর সম্পাদক আবদুল জলিল, আলমগীর কবির রাজু, সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, আবছার উদ্দিন মাহমুদ, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন বাদশাসহ অসংখ্য নেতাকর্মী।