বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি : আলোকিত বান্দরবান গড়ার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা পরিষদের চত্বরে প্রান্তিক চাষীদের গাছের চারাও পাওয়ার টিলার প্রদান করা হয় । আজ শুক্রবার (১৪ জুলাই)সকালে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী প্রদান করেন।
কৃষিজ যন্ত্রপাতি বিতরণকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশেরমত পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে। ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।
তিনি বলেন,পার্বত্য এলাকার এক ইঞ্চি জমি ও অনাবাদী থাকবে না। এসময় মন্ত্রী আগামীতেও কৃষির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে পার্বত্য এলাকায় বিভিন্ন কৃষি ফলন বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু সহ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও অনলাইন- প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ।




