গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৪ জুলাই) জুম্মার নামাজ পর গোবিন্দগঞ্জ পৌরসভার খানাবাড়ী জাতীয় পার্টির কার্যালয়ে হুসাইন মুহাম্মদ এরশাদ এর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, যুগ্ম আহবায়ক গাইবান্ধা জেলা জাতীয় পার্টি ও গোবিন্দগঞ্জ জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান।
গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ১১ নম্বর ফুলবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল গণি সরকার ও আলহাজ্ব নুরুল ইসলাম সহ উপজেলা জাতীয় পার্টির ১৭টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান বলেন, দেশের এক ক্রান্তিলগ্নে হুসাইন মোহাম্মদ এরশাদ দায়িত্বভার গ্রহণ করেন। তার দীর্ঘ ৯ বছরের শাসনামলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তিনি দেশর মানুষকে ভালবেসেছেন; কোন অরাজকতা ছাড়াই দেশের মানুষকে শান্তিতে রেখেছিলেন। তিনি ৬৫ হাজার প্রত্যন্ত গ্রাম ও তার কৃষকদের ভাগ্যোন্নয়ে কাজ করে গেছেন। আজ দেশে খুন-রাহাজানি, লুটেরা দিয়ে ভরে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আগামী দিনে জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে এরশাদের দেখানো পথে শান্তিতে দেশকে শাসন করবে ইনশাল্লাহ।
Post Views: 270




