কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা সদর দক্ষিণে ২শ’ বোতল ফেন্সিডিল-সিএনজিসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫মিনিটের সময় রতনপুর গ্রামস্থ পিপুলিয়া  রাস্তার মাথা হ’তে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী হলেন-কুমিল্লা জেলার গলিয়ারা দক্ষিন ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে আব্দুল জলিল (৩২)।

সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবাশিষ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর গ্রামস্থ পিপুলিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থান নেয় পুলিশ। সকাল ৯টা ৫মিনিটের সময় কুমিল্লা থ-১১-৯৩৩১নম্বরের একটি সিএনজি তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির ভিতরে দু’টি প্লাষ্টিকের বস্তায় রাখা ২০০ বোতল ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল ও তার সিএনজি আটক করা হয়।

এ ব্যাপারে সদর দক্ষিন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।