বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : বাংলাদেশ স্কাউটস্ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ত্রি-বার্র্ষিক সম্মেলন ১৩ জুলাই বৃহস্পতিবার সকালবেলা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৪ সদস্য বিশিষ্ট লোহাগাড়া স্কাউটস্’র শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়। লোহাগাড়া উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত এ সম্মেলনে গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম সভাপতিত্ব করেন। সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস্ প্রতিনিধি নুরুল ইসলাম এএলপি, আকতার হোসেন এলপি, জেলা স্কাউটস’র সহকারী পরিচালক মোঃ ফিরোজ ইমরান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন ও আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন মোঃ বশির প্রমুখ।
সম্মেলনে পদাধিকারবলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহকে সভাপতি ও সর্বসম্মতিক্রমে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলীকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি পদে গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, রহমানিয়া মাদ্রাসার প্রধান মাওলানা নাজির হোসাইন, তেওয়ারীখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস, কোষাধ্যক্ষ পদে কলাউজান ডাঃ ইয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সৈয়দ নুর। গ্রুপ কমিটি প্রতিনিধি এম.এইচ নুরুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর ছবুর ও বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম। প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম ও আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন মোঃ বশির। কমিশনার পদে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।




