লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫ হাজার পিচ ইয়াবা ও ১০১ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে ৫জন মাদককারবারীকে। গত ১০ জুলাই সোমবার রাত সোয়া ১০টায় ১হাজারটি ইয়াবাসহ আটক করা হয়েছে মোঃ এনাম (৩০) নামে ১জনকে। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনাঞ্চল জাঙ্গাইল্লা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এ মাদককারবারীকে আটক করা হয়। জানা গেছে কক্সবাজার হতে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে চড়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। এ মাদককারবারী কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা।

আজ (১১ জুলাই) মঙ্গলবার ভোররাত সোয়া ২টায় ৪ হাজার পিচ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে ২জন। উপজেলার একই স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উক্ত ২জনকে ইয়াবাসহ আটক করা হয়। এক সূত্রমতে, আটকরা কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। আটকদের মধ্যে রয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হানিফ (২২) ও টেকনাফের কেরুনতলী এলাকার বাসিন্দা মোঃ সেলিম (২২)।

অপরদিকে ১০১ লিটার পাহাড়ি চোলাই মদসহ ২জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আজ বেলা দেড়টায় লোহাগাড়া উপজেলার আধুনগর বাসষ্টেশন এলাকা হতে চোলাই মদসহ উক্ত ২ মাদককারবারীকে আটক করা হয় বলে জানা গেছে। আটকদের মধ্যে রয়েছে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বারেক চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল্লাহ মানিক (৩৯) ও একই উপজেলার চরম্বা নোয়ারবিলা এলাকার আবু ওমর (৩১)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৫ মাদককারবারীকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে লোহাগাড়া থানায়।