গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১০ জুলাই) বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. জামিল আহম্মেদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি শাহীদ হোসেন লোটন এবং প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব।
সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তাহেদুল ইসলাম রকেট এবং আহবায়ক ছিলেন গোবিন্দগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ঠান্ডু।
বর্ধিত সভায় বক্তারা সারাদেশব্যাপী ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহ্বান জানান। যুবলীগ প্রতিষ্ঠাকাল থেকে দলীয় ও সাংগঠনিক কর্মদক্ষতায় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গসহযোগী সংগঠনের মর্যাদা পেয়েছে। আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে চতুর্থবারের মত ক্ষমতায় আনতে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।
সভায় গোবিন্দগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Post Views: 231




