খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ‘রুখবো দুর্নীতি-গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জেলার রামগড়ে স্কুল ভিক্তক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার (২৪শে জুন) বেলা ১১টার দিকে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগীতায় এ বির্তক অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, একাডেমিক সুপারভাইজার কাজী সহেল রানা, রাসউবি এর সহকারী শিক্ষক মোহাম্মদ শাহীন, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মদ্রাসার সহকারী শিক্ষক মো: আলমগীর, বআউবি’র সহকারী শিক্ষক মো: জসিম উদ্দিন, রাবাউবি’র সহকারী শিক্ষিকা ডলিপ্রু মারমা, উপজেলা দুপ্রক সদস্য ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা ও করিম শাহ্, দুপ্রক সদস্য নূরুল আবছার। এ বির্তক অনুষ্ঠানে সবার্ধিক নম্বর পেয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। এ অনুষ্ঠানে ৪টি বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। বিদ্যালয়গুলো হচ্ছে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় বনাম রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা। তাদের বিষয় হচ্ছে ‘অভাব নয়, কেবল সীমাহীন লোভেই আসল কারণ’। অপর দল হচ্ছে বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়। এই দলের বিষয় হচ্ছে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’।
শেষে এদের মধ্যে রাসউবি বনাম রাবাউবি এই দুই দল ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে রাবাউবি চ্যাম্পিয়ন হয় এবং রাবাউবি’র ১০শ্রেণির ছাত্রী আঁখি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। বিষয় বস্তুু ছিলো ‘যে কোন রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়। এসময় অংশ গ্রহণকারী দায়ীত্বপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দসহ আলো. টিভি সম্পাদক তুহিন নিজাম উপস্থিত ছিলেন।




