প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম উত্তর বন বিভাগ ফটিকছড়ি উপজেলায়”বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩”এর শুভ উদ্বোধন করা হয়। আজ শনিবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
“গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী’র সার্বিক সহযোগীতায় ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হোসাইন মো: অাবু তৈয়ব,চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফটিকছড়ি নিজ হাতে একটি গাছের চারা রোপনের মাধ্যমে উপজেলায় বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অাবু জাফর মাহমুদ,চেয়ারম্যান,৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদ, জামিল মোহাম্মদ খান,সহকারী বন সংরক্ষক,করেরহাট,নারায়ণহাট, মোঃইলিছুর রহমান,রেঞ্জ কর্মকর্তা,মিরসরাই রেঞ্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।




