মানব জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতোই জৈবিক চাহিদা পূরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম এই চাহিদা পূরণের জন্য বিয়ের বিধান দিয়েছে, যা সৃষ্টির চিরায়ত ধারা। আল্লাহ তায়ালা সমগ্র সৃষ্টিজগতকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যাতে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। এই প্রসঙ্গে সুরা জারিয়াতের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, 'আমি প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।'

যারা বিয়ের সামর্থ্য রাখেন, তাদের সঠিক সময়ে বিয়ে করতে উৎসাহিত করেছেন নবী মুহাম্মদ (সা.)। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, 'হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা, বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতাকারী।' (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)। এছাড়া বিয়ে নবী-রাসুলদের সুন্নত। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, 'বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কারণ, আমি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করব।' (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৬)।

১. মা এবং তার ওপরের দিকের সকল দাদি-নানি।

২. বাবার স্ত্রী বা সৎমা। বাবা মারা গেলেও বা তালাক দিলেও তাদের বিয়ে করা সন্তানের জন্য বৈধ নয়। জাহেলি যুগে এটি প্রচলিত থাকলেও ইসলামে এই বিয়ে হারাম।

৩. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত কন্যাসন্তান।

৪. সহোদর, বৈমাত্রেয় (সৎমায়ের মেয়ে) ও বৈপিত্রেয় (সৎবাবার মেয়ে) বোন।

৫. বাবার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন অর্থাৎ ফুফু।

৬. যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে, তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যাসন্তান, স্ত্রীর আপন মা, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি।

৭. মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন অর্থাৎ খালা।

৮. সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান তথা ভাতিজি।

৯. সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান তথা ভাগ্নি।

১০. দুধ মেয়ে (স্ত্রীর দুধ পান করেছে এমন), সেই মেয়ের মেয়ে, দুধছেলের মেয়ে ও তাদের পরের প্রজন্মের যেকোনো কন্যাসন্তান এবং দুধছেলের স্ত্রী।

১১. দুধ মা এবং তার দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা।

১২. দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান। অর্থাৎ দুধ সম্পর্ককে রক্তসম্পর্কের মতোই গণ্য করতে হবে।

১৪. এমন দুই নারীকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যাদের একজন পুরুষ হলে তাদের মধ্যে বিয়ে বৈধ হতো না। যেমন— স্ত্রীর বোন, খালা বা ফুফু।