পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালকের কার্যালয়ে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। সরকারি নির্দেশনা অমান্য করে কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখেননি সিপিপির পেকুয়া উপজেলা কার্যালয়ের সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী। গত ১৫ জুন সরেজমিনে পেকুয়া উপজেলা পরিষদের ৪র্থ তলায় সিপিপির কার্যালয়ে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এসময় ওই কর্মকর্তা অফিসে ছিলেন না।

পরে এ বিষয়ে জানতে সিপিপি’র পেকুয়া উপজেলার সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিব করেননি।

নাম প্রকাশ না করার শর্তে পেকুয়া উপজেলা পরিষদের একাধিক কর্মচারীর জানান, নিজের স্বেচ্ছাচারিতার কারণেই তিনি কারো কথা শুনছেন না।

জানা যায়, তিনি গত ২০/০৭/২০২২ ইংরেজী তারিখে বরগুনার আমতলী উপজেলা থেকে বদলী হয়ে পেকুয়া সিপিপি’র কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি। পেকুয়ায় যোগাদানের এক বছরের কাছাকাছি হলেও তার কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানো হয়নি।

এ বিষয়ে সিপিপির প্রধান কার্যালয়ের পদস্থ এক কর্মকর্তা বলেন, কি কারণে তিনি এমনটা করেছেন তার কাছে অফিসিয়াল ভাবে জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।