চকরিয়া অফিস : বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বিদেশি প্রভূদের খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদের এ ধরণের স্বপ্ন, দূ:স্বপ্নে পরিণত হবে। ষড়যন্ত্র করে লাভ নেই। দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। ১৬ জুন শুক্রবার বিকাল তিনটায় চকরিয়া উপজেলার বরইতলীস্থ পহরচাঁদায় সালাহউদ্দিনের বাসভবনে চকরিয়া-পেকুয়া আসনের গুরুত্বপূর্ন নেতাদের বৈঠকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপিএসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেক ইউনিয়নে সমাবেশ ও গণসংযোগ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সাধারণ মানুষের কাছে পৌছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন সালাহউদ্দিন আহমেদ সিআইপি।

সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি আন্দোলন আর সংগ্রামে ব্যর্থ। তারা আন্দোলনের ডাক দিলেও দেশের মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। আগামী নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে। সেই নির্বাচনে বিপুলভোটে বিজয়ী হবে আওয়ামীলীগ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের প্রার্থীও পরিবর্তন চায়। বিগত নির্বাচনে দলের প্রার্থী জাফর আলম এমপি নির্বাচিত হলেও নেতাকর্মীদের সুখে দু:খে পাশে ছিলেন না। উল্টো দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। হাজার হাজার একর চিংড়িঘের দখল করেছে। ঘের মালিককে বিতাড়িত করে তার দখলে নিয়েছে। তার অবৈধ সম্পদ এখন দৃশ্যমান হয়েছে। এসব অপকর্ম থেকে বাঁচতে জননেত্রী শেখ হাসিনার কাছে যাবো। আগামী নির্বাচনে মনোনয়ন পরিবর্তন করতে হবে। সৎ ও ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার জন্য নেতাকর্মীরা ঐক্যভাবে কাজ করার ঘোষণা দেন।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুলী, জেলা আওয়ামীলীগ নেতা এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, মহসিন বাবুল, শাহনেওয়াজ তালুকদার, মিজবাউল হক, শফিউল আলম বাহার, রাজাখালীর চেয়ারম্যান নজরুল ইসলাম, আবছার উদ্দিন মাহমুদ, উজানটিয়ার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, আবদুল জলিল, সেলিম উল্লাহ বাহাদুল, জসিম উদ্দিন টিটু, ইকবাল দরবেশী, আবদুল হামিদ মেম্বার, আইয়ুব খান মিন্টু।