সুমন সরকার, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলিকাতা হারবাল চিকিৎসালয়ে রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে জেলা ওষুধ প্রশাসন। তবে নামমাত্র ওষুধ পোড়ানো এবং সাইনবোর্ড ধ্বংস করলেও কোনো জরিমানা বা সিলগালা না করায় এ যাত্রায় রক্ষা পেয়েছে কলিকাতা হারবাল চিকিৎসালয়।

No description available.

বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার মহিমা গঞ্জ রোডে টিঅ্যান্ডটি অফিসের সামনে দীর্ঘদিন ধরে পরিচালিত কলকাতা হারবাল চিকিৎসালয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধা অভিযান পরিচালনা করেন। ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। অনুমোদনহীন প্রতিষ্ঠানটিতে বৈধ হাকিম বা কবিরাজ না থাকলেও ছিল বেশ কিছু অবৈধ বিদেশি ওষুধের মজুদ। যা অভিযানকালে আগুনে পোড়ানো বা সাইনবোর্ড ধ্বংস করা হলেও অদৃশ্য কারণে করা হয়নি কোনো জরিমানা বা প্রতিষ্ঠানটি সিলগালা।

No description available.

কলিকাতা হারবাল চিকিৎসালয়ের কর্তা দৈনিক আলোর জগত পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দেওয়া মো. রাজিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা শেষে সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জে পরিচালনা করার জন্য কোন অনুমোদন নেই। অবৈধভাবে প্রতিষ্ঠান খুলে এবং বৈধ কবিরাজ বা হাকিম না রেখে হারবাল চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

No description available.

অভিযানকালে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মানব দেহের জন্য ক্ষতিকারক ফুড সাপলিমেন্ট ও সাইন বোর্ড ধ্বংস করা হয়েছে। সেই সাথে যাতে এই নামে আর প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করতে না পারে সেজন্য সর্তক করা হয়েছে।