সুমন সরকার, গাইবান্ধা: পুলিশ লাইন্স গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে ব্যাতিক্রমী অনুষ্ঠান গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) জেলা পুলিশ লাইনে এই উৎসবের আয়োজন করা হয়।

প্রায় ৮ থেকে ১০ ধরনের গ্রীষ্মকালীন ও বারোমাসি ফলের সমাহার সেখানে যেনো একটি মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা,তালশাঁস, আনারস,সুমিষ্টঘ্রাণ যেন অনুষ্ঠানটিকে আরো বিমোহিত করেছে। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ পরিবারের অভিভাবক পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মাহবুবা আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল),শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সদর থানা, ওসি ডিবি, টিআই প্রশাসন, ডিআইও-১, আর আই(পুলিশ লাইন্স), গাইবান্ধাসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এই গরমে আপনারা সবাই সব ধরণের ফল খাবেন। এতে করে সুস্থ ও শারীরিক ফিটনেস ধরে রাখতে পারবেন।