সোহরাব হোসেন, ঢাকা: ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং অবিলম্বে আইননানুগ পাওনা পরিশোধে মালিককে বাধ্য করার দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা।আজ
মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে রাজধানীর দক্ষিণখানে অবস্থিত ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডের মূল ফটকের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের আইননানুগ পাওনা পরিশোধে দাবিতে ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে গত ২৪ মে প্রায় নয় শতাধিক শ্রমিকের আইননানুগ পাওনা পরিশোধের কথা থাকলেও চুক্তি ভঙ্গ করে মালিকপক্ষ। এ পর্যন্ত প্রতিদিন কারখানায় টাকা আনতে গিয়ে ফেরত যাচ্ছে শ্রমিকরা। কারখানায় গেলে চুক্তি অনুসারে শ্রমিকদের বকেয়া বেতন, ঈদ বোনাস, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটি ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধে মালিকপক্ষ অস্বীকৃতি জানায়।

অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইন্ট্রাকো কারখানার বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারী এবং নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ চার বছর যাবত ইন্ট্রাকোর মালিক বেতন নিয়ে তালবাহানা করে আসছিল। এর মধ্যে এমন কোনো ঈদ নেই যে ঈদে শ্রমিকদের রাস্তা অবরোধের মতো আন্দোলন করে বেতন-বোনাস আদায় করতে হয়নি। এছাড়া প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হতো। অবশেষে গত ১২ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শ্রমিকদের পাওনা কিভাবে পরিশোধ হবে এ বিষয়ে গত ২২ মার্চ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

শ্রমিক নেতারা আরও বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ করা হচ্ছেনা, মালিক বারবার চুক্তি অমান্য করার পরেও মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না রাষ্ট্রের সংস্থা ও বিজিএমইএ। তাঁরা বলেন মালিক বিজিএমইএ এর সাথে লিয়াজু করেই বারবার চুক্তি ভঙ্গ করছে। বিজিএমইএ মালিকের সংগঠন, শ্রমিকের না।

বক্তারা বলেন, চুক্তি ভঙ্গ করে মালিকপক্ষ প্রমাণ করেছে তারা দেশের আইন এবং শ্রমিকের অধিকারের প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীল নয়। অবিলম্বে চুক্তি প্রতিপালনে মালিককে বাধ্য করতে সরকারের প্রতি জোর দাবি জানান শ্রমিক নেতারা।

এ অবস্থান কর্মসূচি থেকে পাওনা আদায় না হলে পরবর্তীতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে’র আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, উত্তরা আঞ্চলিক কমিটির সভাপতি জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, ইন্ট্রাকো ফ্যাশন লিঃ ট্রেড ইউনিয়নের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, ইন্ট্রাকো ডিজাইন লিঃ ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।