প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজিকালে ৯ চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।আজ সোমবার (১২ জুন) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম(২১), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২),মো. সেলিম (২৭) এবং মো. হাসান (১৮)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কাঁচপুর ব্রীজের পশ্চিম ঢালে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ ৯ জনকে আটক করেন।
এসময় তাদের নিকট থেকে চাঁদাবাজির ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 205




