চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লায় মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড।আজ সোমবার (১২ জুন) দুপুরে নগরীর টাউন হল গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম বাবুল, সাবেক মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলার যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদার, কেন্দ্রিয় আওয়ামীলীগের জন শক্তি ও শ্রম বিষয়ক উপকমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে ব্যানার ফ্যাস্টুন নিয়ে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশগ্রহন করেন।

উল্লেখ্য, গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে প্রতিবাদ সভায় যাওয়ার পথে এমপি সমর্থিত সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতিকসহ আরও অনেককে আটকে রেখে মারধর করে ও বিভিন্ন জায়গায় চেয়ারম্যান ও মেয়রের সমর্থকদের উপর হামলা চালায়।