প্রেস বিজ্ঞপ্তি: ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান ভোলা জেলার ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার (০৯ জুন) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী।
গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি আসাদুজ্জামান।
মঞ্চে উপবিস্ট ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তর’র প্রধানগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )মোঃ রিপন কুমার সাহা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এর নেত্বত্বে গঠিত টীম বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ভোলা জেলার ৪০ টি স্কুল ও কলেজ হতে আগত ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার ঘুরে দেখেন এবং সকল ক্ষুদে বিজ্ঞানীদের আরো নতুন আবিষ্কারের বিষয়ে উজ্জিবিত করেন জেলা প্রশাসক ।




