লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়ায় সন্ত্রাসীরা রাতের অন্ধকারে জমি দখলপূর্বক এক ঘন্টার মধ্যে পলিথিনের চাউনি দিয়ে ঘর তৈরী করে ওই ঘরে আগুন ধরিয়ে দিয়ে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা করে।

খবর পেয়ে এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে দমকল বাহিনী তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতে বিষয়টি কুতুবদিয়া থানা পুলিশের এসআই সুজন ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিপক্ষরা উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার আবদুল মতলবের পুত্র ফিরোজ খান মাঝি, তাজুল ইসলামসহ ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে ক্ষিপ্ত হয়ে পূনরায় আজ বুধবার সকাল ৬টায় দখল করতে গেলে জায়গার মূল মালিক দিদার, কামাল বাঁধা দিলে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে দুই ভাই।

আহতদের উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করলে কুতুবদিয়া হাসপাতালে দিদার হোছাইনের পা ভাঙা অংশ এক্স-রে করে দেখা গেছে সম্পূর্ণ দুই টুকরা। কামাল হোছাইনের শরীরে এবং পায়ে কিরিচ দিয়ে গুরুতর জখম করেছে। বর্তমানে দিদার হোছাইন আর কামাল হোছাইনের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

এ ব্যাপারে কামাল হোছাইন বাদি হয়ে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।