বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামঃ লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের পশ্চিম তাঁতীপাড়ায় জোস্না আক্তার (৩২) নামে এক গৃহবধূ মারা গেছেন। গত মঙ্গলবার (০৬ জুন) সকাল সাড়ে ১০টায় এ গৃহবধূ কীটনাশক পান করে শশুরালয় চত্বরে মারা যান। কীটনাশক পানের পর তাকে স্থানীয়রা নিয়ে যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আশংকাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেলবেলা প্রাণ হারায় এ গৃহবধূ। এ গৃহবধূ পশ্চিম তাঁতীপাড়ার সিএনজি অটো রিকশাচালক মামুনর রশিদের স্ত্রী ও ১ সন্তানেন জননী। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে আজ (০৭ জুন) বুধবার উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে বাবার বাড়ির এলাকায় কবরস্থানে তাকে দাফন করা হয়।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানিয়েছেন, দাম্পত্য কলহকে কেন্দ্র করে গৃহবধূ জোস্না আক্তার প্রায় ১মাস আগে শশুরালয় থেকে চলে যায় চরম্বা ইউনিয়নের নোয়ারবিলার পিতৃালয়ে। এ ব্যাপারে পুটিবিলা ইউনিয়ন পরিষদে সালিসী বৈঠকে নিষ্পত্তি হওয়ার কথা ছিল। কিন্তু এ গৃহবধূ চরম্বা ইউনিয়নের নোয়ারবিলাস্থ পিতৃলয় থেকে ঘটনার দিন সকালবেলা শশুরালয় এসে কীটনাশক পান করে।
স্থানীয় মেম্বার আব্দুর রশিদ ও আব্দুল কাদের জানিয়েছেন, এ গহবধূর দাম্পত্য কলহ সালিসী বৈঠকে নিষ্পত্তির পূর্বেই কীটনাশক পান করেছে।



