প্রেস বিজ্ঞপ্তি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ মঙ্গলবার (০৬ জুন)সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. এস.এম. কাউসার।
উদ্বোধক ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হিরু।
প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজী।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া রেহনুমা ফাউন্ডেশনের পরিচালক আবদুল গফুর, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদাসহ স্কুলের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ
Post Views: 312




