প্রেস বিজ্ঞপ্তি: নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কিমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।আজ মঙ্গলবার (০৬ জুন) ভোর ৬ টায় তিনি ইন্তেকাল করেন। তিনি সাংগঠনিক কর্মসূচি শেষ করে সিলেট থেকে ঢাকায় ফিরে নিজ বাসার সামনে গাড়ি থেকে নেমে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তার সাথে থাকা নিসচা’র সফর সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর মুগদা হসপিটালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান সৈয়দ এহসান-উল হক কামাল মৃত্য বরণ করেছেন।
নিসচা’র মহাসচিব লিটন এরশাদ জানায়, গতকাল সোমবার সিলেটে নিসচার একটি চালক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে নিসচার চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। সিলেটের কর্মসূুচি শেষ করে রাতে নিসচার নেতৃবৃন্দরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সিলেট থেকে ভোর ৬টায় তারা ঢাকা এসে পৌছন। ঢাকায় এসে গাড়ি থেকে নামার পরপরই সৈয়দ এহসান-উল হক কামাল হঠাৎ অসুস্থ্যতা অনুভব করেন। এসময় সাথে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাকে নিয়ে হাসপাতালে রওনা হন। এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকে ভেঙ্গে পড়েন নিসচার চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। মৃত্যুর পর সৈয়দ এহসান-উল হক কামালকে রাজধানীর বাসায় নিয়ে যাওয়া হয়।
হঠাৎ এভাবে একজন সহকর্মিকে হারিয়ে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মর্মাহত ও শোকাহত হয়ে পড়েন। ইলিয়াস কাঞ্চন দেশবাসীসহ সারাদেশ এবং দেশের বাইরে থাকার সকল শাখা সংগঠনের কর্মিদের কাছে শোকর্ত পরিবারের জন্য দোয়া কামনা করেন।আমি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি।



