আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত পেলেন ৮০ দশকের দুই ছাত্রলীগের নেতা। রবিবার( ০৪ জুন) রাতে  উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দু’জনকে আগামী এক মাসের জন্য এ দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব প্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী ও  কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল।
ভারপ্রাপ্ত সভাপতি জাফর উদ্দিন চৌধুরী ওরফে ভিপি জাফর ১৯৮৭ সালে আনোয়ারা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন।  ১৯৮৯ সাল থেকে টানা ৮ বছর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের  ফজলুল করিম চৌধুরী বাবুল ১৯৮৭ সাল থেকে টানা ১০ বছর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গত ৯ ডিসেম্বর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষিত কমিটির সভাপতি  অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারন সম্পাদক  জসিম উদ্দিন চৌধুরী পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন।
সভাপতি  ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে  জাফর ও বাুবল উপজেলা আওয়ামী লীগের এ দায়িত্ব পালন করবেন।  বর্ধিত সভাশেষে সম্মিলিত ফটো সামাজিক  যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা অভিনন্দন  জানান। ভারপ্রাপ্ত সভাপতি  ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালনে উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।