খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা তবলছড়িতে পাহাড়িদের জুম ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে তিনটি সংগঠন বিভিন্ন উপজেলাতে বিক্ষোভ করেছে।

জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু কার্বারি পাড়ায় “পাহাড়ে অশান্তি সৃষ্ঠিকারীরা”পাহাড়িদের জুম ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৩ জুন) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে। মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে ও পিসিপি’র পানছড়ি থানা শাখার সভাপতি সুনীল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর সংগঠক ঝিমিত চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের উচ্ছেদের লক্ষ্যে শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে সেটলার বাঙালিদের লেলিয়ে দিচ্ছে। গত ১ জুন রাতে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের লাইফু কার্বারি পাড়ায় ৭টি পাহাড়ি জুমচাষীর জুম ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও তারই অংশ। সেখানকার পাহাড়িদের উচ্ছেদ করে ভূমি দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সংঘটিত করা হয়েছে।

বক্তারা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পাহাড়িদের উপর অত্যাচার, নিপীড়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর পাকিস্তানিদের কাছ থেকে এই দেশ স্বাধীন হলেও এদেশের শাসকগোষ্ঠি পাকিস্তানীদের ন্যায় পাহাড়িদের উপর শোষণ-নির্যাতন চালাচ্ছে। আশি’র দশকের গোড়ার দিকে চার লক্ষাধিক সেটলার বাঙালিকে অনুপ্রবেশ করিয়ে পাহাড়িদের হাজার হাজার একর জায়গা জমি বেদখল করা হয়েছে এবং এ বেদখল প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৫০বছরের অধিক সময় ধরে শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে গণহত্যা, হামলা, বিনা বিচারে হত্যা, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল-উচ্ছেদের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রেখেছে।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও শাসকগোষ্ঠির অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ভূমি ও অস্তিত্ব রক্ষার জন্য আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে বক্তারা তবলছড়ির লাইফু কার্বারি পাড়ায় পাহাড়িদের জুমঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত সেটলারদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টাস্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা বিধানের দাবি জনান।

মাটিরাঙ্গা উপজেলা: মাটিরাঙ্গার তাইন্দং-তবলছড়ি এলাকার লাইফু কার্বারী পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক ৭টি পাহাড়ি জুমচাষীদের ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় শাখা।

রোববার(০৪ জুন ) সকালে “ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ কর, সেটলার বাঙালিদের সমতলে ফিরিয়ে নিন” এই শ্লোগানে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র রামগড় ইউনিটের সংগঠক লালন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি জার্মান ত্রিপুরা। সমাবেশে সভাপতিত্ব করেন নয়ন চাকমা ও সঞ্চালনা করেন থুইমাং ত্রিপুরা।

বক্তারা বলেন, এদেশের শাসকগোষ্ঠি যুগের পর যুগ সেটলার বাঙালিদের রেশন সুবিধা দিয়ে পাহাড়িদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। শাসকগোষ্ঠির আশ্রয়-প্রশ্রয় ও মদদে সেটলাররা পাহাড়িদের উপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভূমি বেদখল করছে। তারই অংশ হিসেবে গত ১লা জুন মাটিরাঙ্গার লাইফু কার্বারি পাড়ায় ৭টি জন পাহাড়ি জুমচাষীর জুম ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে।

তারা আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বলবৎ রেখে চরম নৈরাজ্যকর পরিস্থিতি জিইয়ে রেখেছে। এর ফলে প্রতিনিয়ত ভূমি বেদখল, নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে পাহাড়িদের উপর।

বক্তারা শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়ন ও ভূমি বেদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র-যুব সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তারা অবিলম্বে মিাটিরাঙ্গায় পাহাড়ি জুমচাষীদের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সেটলারদের আইনের আ্ওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা প্রদান এবং সেটলারদের পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে সমতলে পুনর্বাসনের দাবি জানান।

গুইমারা উপজেলা: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং-তবলছড়ি এলাকার লাইফু কার্বারি পাড়ায় সেটেলার বাঙালি কর্তৃক পাহাড়িদের জুম-বাগান ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা-গুইমারা শাখা।

রোববার(০৪ জুন) সকাল ১০টায় গুইমারা সদরের রামেশু বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুইমারা তিন রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে অনিমেষ চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পাহাড়ে প্রতিনিয়ত সেটেলাদের কর্তৃক পাহাড়িদের উপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভূমি বেদখলের ঘটনা সংঘটিত হচ্ছে। শাসকগোষ্ঠি ও তার বাহিনী এবং প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে সেটলার বাঙালিরা এ ধরনের ঘটনা সংঘটিত করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি গত ০১ জুন রাতে সেটলার বাঙালি কর্তৃক লাইফু কার্বারি পাড়ায় ৭টি পাহাড়ি জুমচাষীর ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, ২০১৩ সালেও তাইন্দং-তবলছড়ি এলাকায় পাহাড়িদের গ্রামে হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই ঘটনার জড়িত অপরাধীদের দৃষ্টাস্তমূলক শাস্তি না হওয়ায় তারা বার বার এ ধরনের হামলার ঘটনা ঘটাচ্ছে।।

সমাবেশ থেকে অনিমেষ চাকমা অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সেটলার মো: আজিজুল গংদের গ্রেফতারপূর্বক দৃষ্টাস্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদান এবং সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।

মহালছড়ি উপজেলা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি-তাইন্দং এলাকার লাইফু কার্বারি পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক ৭টি পাহাড়ি জুমচাষীর জুম ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মহালছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(৪ জুন) দুপুর ২টার সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মহালছড়ি ইউনিটের সংগঠক বিজগ খীসার ও রিতু চাকমা।

বক্তারা মাটিরাঙ্গায় পাহাড়ি জুমচাষীদের ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শাসক শ্রেণী দীর্ঘদিন যাবত সেটেলারদের মানবঢাল হিসেবে ব্যবহার করে গণহত্যা, হামলা, লুটপাট, ভূমি বেদখল, নারী ধর্ষণের মতো জঘন্য কাজে মদদ দিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করে দেয়ার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী ও প্রশাসনের সহায়তায় সেটেলাররা বার বার পাহাড়িদের ওপর হামলার সাহস পায়।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত সেটলারদের আইনের আওতায় এনে যথাযথ বিচার ও দৃষ্টাস্তমূলক শাস্তির দাবি জানান এবং একই সাথে পাহাড়ি জুমচাষীরা যাতে সঠিকভাবে জুমচাষ করতে পারে তার জন্য তাদেরর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।