খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে বিজিবি সদস্যদের সঙ্গে জব্দ করা পাচারকালে ভারতীয় চিনিসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলার পানছড়ি উপজেলার লোগাং সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে দুদুকছড়া এলাকায় ৩বিজিবি লোগাং জোন এ অভিযান পরিচালনা করে। লোগাং বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে এ সময় ট্রাক্টরের চালকসহ চারজনকে আটক করা হয়।

৩বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা হলেন ট্রাক্টরের চালক দমদম গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে আবুল খায়ের(৪৫), মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো: জসিম(৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া(৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো: রাকিব(২২)। চিনি ও ট্রাক্টরসহ আসামিদের শনিবার পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হারন রশিদ বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত চোরাচালান বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ড সব সময় সচেতন আছে। এ ধরনের অভিযান চলমান অব্যাহত থাকবে।