আনোয়ারা প্রতিনিধি : আমার নাম ভাঙ্গিয়ে অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধ করলেই আইনের আওতায় নেয়া হবে। অন্যায়কে প্রশ্রয় দেয়ার জন্য মন্ত্রী হয়নি। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক চলছে। তারই ধারাবাহিকতায় আনোয়ারা ও কর্ণফুলীতে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। উন্নয়ন আরও হবে। প্রতিটি বাড়ির সড়ক পাকা করা হচ্ছে। আওয়ামীলীগ সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে আওয়ামী লীগ নিবেদিত। আজ শুক্রবার (০২ জুন)দুপুরে আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের জিন্নাত আলী মাতব্বর জামে মসজিদে জুমার নামাজ আদায় কালে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক,শাহাব উদ্দীন,ছগির মোহাম্মদ আজাদ, আওয়ামীলীগের উপদেষ্টা মাহফুজুর রহমান মজু,, উপজেলা আ’লীগের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ,মাহফুজুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, জুইঁদন্ডী ইউনিয়ন আলীগের সভাপতি আবদুল জলিল,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, বটতলী ইউনয়ন আ’লীগের সভাপতি শাহাব উদ্দীন, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক ছাত্রনেতা শহিদুল রহমান, খোরশেদুল আলম, জে,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মাহমুদুল হক, আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মফিজুর রহমান।
মন্ত্রী জুমার নামাজ শেষে স্থানীয়দের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। পরে মন্ত্রী বটতলী শাহ মোহছেন আউলিয়ার( র:)মাজার জেয়ারত করেন।




