খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে রোহিঙ্গা মুসলিম কর্তৃক বাক প্রতিবন্ধী এক পাহাড়ি কিশোরী(১৭)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ধর্ষণে অভিযুক্ত মো: হাসান(৫০) নামে এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার ফারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তাংকুইতাঙ পাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা যায়। ধর্ষিতা তরুণীর পিতা বাদি হয়ে শুক্রবার(২৬ মে) বিকেলে বিলাইছড়ি থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা করে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রাঙ্গামাটির বিলাইছড়ি হতে ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে যৌথবাহিনী।আজ শনিবার(২৭ মে) সকাল ১০টায় ধর্ষণ মামলার আসামিকে রাঙ্গামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।

বিলাইছড়ি উপজেলার সেগুন বাগান এলাকার ৫নং ওয়ার্ডের ৩নং ফারুয়া ইউনিয়নের মো: হাসান এক উপজাতী তরুনীকে জুম ঘরের খামার বাড়িতে সকাল ১০টায় ধর্ষণ করে। সে ফারুয়া ইউনিয়নের বসবাসকারি মৃত কাছিম(রোহিঙ্গার) ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন পরিবারের লোকজন কাজে যাওয়ায় ভুক্তভোগী ওই কিশোরী একাই বাড়িতে ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে মো: হাসান সেখানে উপস্থিত হয়ে ওই কিশোরীকে একা পেয়ে হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরিবারের লোকজন বাড়িতে এলে ভুক্তভোগী কিশোরী ঘটনাটি তাদেরকে জানায়। এরপর পরিবারের লোকজন স্থানীয় হেডম্যান ও ফারুয়া বাজার কমিটির লোকজনকে ঘটনাটি জানালে পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত রোহিঙ্গা মো: হাসানকে আটক করে।

ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ফারুয়ার মতো দুর্গম এলাকায় রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সরকারের একটি স্বার্থান্বেষী মহল। এসব রোহিঙ্গা পরিবারগুলো ফারুয়া বাজার আর্মি ক্যাম্পের আশে-পাশে অবস্থান করে থাকে বলেও স্থানীয়দের অভিযোগ। সেখানে দিন দিন বহিরাগত রোহিঙ্গা পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, আটককৃত আসামি উপজাতী তরুনীকে জুম ঘরের খামার বাড়ি ধর্ষণ করা হয় এবং তরুনীর পিতা বাদি হয়ে মামলা করলে যৌথবাহিনী একদিনের মধ্যে আসামি হাসানকে গ্রেপ্তার করে রাঙ্গামটি আদালতে সোর্পদ করা হয়।