সুমন সরকার, গাইবান্ধা : দেশের জনগণের পাশাপাশি বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে বয়কট করেছে। কোন সরকারের আমলে বর্হিবিশ্বের নিষেধাজ্ঞা হয় নাই, আওয়ামী লীগের আমলে তা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলার আহবান জানালেও শেখ হাসিনা খেলতে চায় না। তিনি বুঝতে পেরেছেন তাদের পতন অনিবার্য।আজ শুক্রবার (২৬ মে) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু এসব কথা বলেন।
পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, অতএব আপনারা নিরব থাকেন। আর যদি রাজনীতি করতে হয়, তাহলে পুলিশের পোশাক খুলে রাজনীতি করেন,আপত্তি নাই। মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন চয়ন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, কামরুজ্জামান সোহাগ খান, নাজমুল ইসলাম নয়ন, সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক শফিউল করিম দোলন প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচনে কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন




