বিগত আওয়ামী লীগ সরকারের আমলের হত্যা, গুম ও নির্যাতনসহ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের তথ্য উদঘাটনে ৬৪ জেলায় গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী বুধবার যশোর জেলায় গণশুনানি অনুষ্ঠানের মাধ্যমে মাঠপর্যায়ের এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। পাশাপাশি আগামী বছরের জুলাই গণ-অভ্যুত্থান দিবসের পূর্বেই জুলাইকেন্দ্রিক যাবতীয় মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সার্বিক বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রতিটি জেলায় অনুষ্ঠিতব্য এই গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আওয়ামী শাসনামলে নিপীড়নের শিকার ভুক্তভোগী ও তাদের স্বজন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার, আহত ব্যক্তি এবং সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেবেন। শুনানিতে অংশ নেওয়া সবার কাছ থেকে সরাসরি তথ্য ও মানবতাবিরোধী অপরাধের বিবরণ নেওয়া হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে তদন্তকারী কর্মকর্তারা প্রতিটি ঘটনার প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করবেন এবং পরবর্তীতে তা সম্মিলিতভাবে পর্যালোচনা করে তদন্ত সম্পন্ন করবেন।

প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় সরেজমিন পরিদর্শন ও গণশুনানি পরিচালনা করবে। শুনানিকালে অপরাধের বস্তুনিষ্ঠ প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের ঘটনাস্থল থেকেই তাৎক্ষণিক গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষে সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু করা হবে। এছাড়া পূর্বে থানাগুলোতে যেসব মামলা দায়ের হয়েছিল, সেগুলোর নথি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন মনে করলে তদন্ত সংস্থার মাধ্যমে তা ট্রাইব্যুনালে এনে বিচার কাজ চালানো হবে। শুনানি শুরুর আগেই একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা সংবাদ মাধ্যমকে জানানো হবে।

ইতিমধ্যেই তদন্ত সংস্থায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ কার্যক্রমের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটরের নেতৃত্বে অনুষ্ঠিত ঐ বৈঠকে তদন্ত সংস্থার সমন্বয়ক সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান, মুহম্মদ শহীদুল্যাহ্‌ চৌধুরীসহ সংস্থার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের নেতৃত্বে একটি যৌথ দল আগামী বুধবার যশোর যাবেন। সুষ্ঠুভাবে শুনানি পরিচালনায় লজিস্টিক সহায়তাসহ প্রয়োজনীয় সরকারি সহায়তা চেয়ে ইতোমধ্যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব সহায়তার সুনির্দিষ্ট নিশ্চয়তা পেলেই যশোরে শুনানি শুরু হবে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তার লাভ করবে। প্রসঙ্গত, ২০০৮ সালের পর বিরোধী রাজনৈতিক মত দমনে গুম, খুন, ক্রসফায়ার ও পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার যে অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিবর্তনের পর তা প্রকাশ্যে আসছে। এমনকি যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনালে চলছে।

অন্যদিকে, জুলাই আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালের ১৯শে জুলাই দিবাগত রাতে নাহিদ ইসলামকে সাদা পোশাকের সদস্যরা তুলে নিয়ে ২১শে জুলাই ভোরে পূর্বাচলে ফেলে যায়। এরপর ২৬শে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং তাদের সাথে থাকা আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ২৭শে জুলাই সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং ২৮শে জুলাই ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। ২৮শে জুলাই রাতে ডিবি কার্যালয়ে থেকে আন্দোলনের কর্মসূচী প্রত্যাহারের যে ভিডিও বার্তা প্রচার হয়েছিল, তা তারা বাধ্য হয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি হেফাজতে ঘটে যাওয়া অপহরণ ও নির্যাতনের বিস্তারিত বিবরণ দিয়ে এই ৬ সমন্বয়ক ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নিজেদের সাক্ষ্যের জবানবন্দি জমা দিয়েছেন। মামলাটির তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হবে। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম জানিয়েছেন, তদন্ত শেষ পর্যায়ে থাকা এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সমন্বয়কদের সাক্ষ্য প্রদান করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।