রাঙ্গামাটি প্রতিনিধি: বিলাইছড়ি থানা পুলিশ ও ধুপশীল আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে বিশ লক্ষ ভারতীয় রুপীসহ একজন আসামী গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) বিলাইছড়ি থানা এলাকা হতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিলাইছড়ি থানা পুলিশ ও ধুপশীল আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথ অভিযানে মোঃ বদিউল আলম(৭০), এনআইডি নং-১৫১৭০২৫৫৩৭৩৭৩, পিতা-মৃত বাদশা মিয়া, মাতা-মৃত নাজমা খাতুন, সাং-দক্ষিন নিশ্চিন্তাপুর মধ্যম পাড়া, শাহ আলমের বাড়ী, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম নামক একজন ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের The Special Powers Act ২৫- B এর (১)( B)ধারায় বিলাইছড়ি থানার মামলা নং- ০২, তারিখ- ২৫/০৫/২৩ খ্রি: নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Post Views: 731




