রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। এরপর চিকিৎসকরা তাকে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আগামী রোববার তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।