আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে অপরাধীদের গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার অব্যাহত থাকলেও রাজধানীতে অপরাধীদের দৌরাত্ম্য কমছে না। পেশাদার অপরাধীরা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কেউ কয়েক সপ্তাহের মধ্যে, আবার কেউ অর্থের বিনিময়ে কয়েকদিনের ব্যবধানেই কারাগার থেকে মুক্তি পাচ্ছে। এই প্রবণতা সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর কলেজ গেট এলাকায়। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ও পাঞ্জাবি পরিহিত এক যুবককে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। তার হাতে পিস্তল ও চাপাতি ছিল। এই ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কিলার পাপ্পু ও কাইল্লা বাদলের নাম উঠে এসেছে। পুলিশের তথ্যমতে, চাঁদাবাজি ও কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যাসহ একাধিক মামলায় গত ২০শে সেপ্টেম্বর কাইল্লা বাদল ও মাস্টার রিপনকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু মাস না পেরোতেই জামিনে বেরিয়ে সে পুনরায় অপরাধে জড়িয়েছে। অনুরাগ ফার্মেসির মালিক ও সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম অভিযোগ করেন, গত ৬ই নভেম্বর শীর্ষ সন্ত্রাসী পাপ্পু ও বাদলের পরিচয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তার প্রতিষ্ঠানের সামনে দুইদিন ককটেল বিস্ফোরণ ও শুক্রবার রাতে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় ম্যানেজার মো. রাসেল তালুকদার মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

রাজধানীর অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা যাচ্ছে। গত বছরের মে মাসে সেনা অভিযানে গ্রেপ্তার হওয়া মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ অন্তত ১৫-২০টি মামলা রয়েছে। জামিনে বেরিয়ে সে আবারও অপরাধ শুরু করে এবং চলতি বছরের জুন মাসে ৬ সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে এসআরবি। তবে বর্তমানে সে জামিনে মুক্ত। একইভাবে আদাবরের শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুককে গত ৮ই জুলাই ৬ সহযোগীসহ গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু সে-ও দ্রুত জামিনে বেরিয়ে আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

আদাবরের কব্জিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদকে ১৭ই জুন গ্রেপ্তার করা হলেও সে এখন জামিনে মুক্ত। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার ডেলিভারিম্যানকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার অপরাধীর মধ্যে শাহাদাত চারদিনের মাথায় জামিন পায়। এছাড়া চলতি বছরে অন্তত ১০ বার গ্রেপ্তার হওয়া মো. সেলিম জামিনে বেরিয়ে আবারও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে লিপ্ত। এছাড়া বসিলা এলাকার চাঁদাবাজ ফারুক এবং আদাবরের রোহান খান রাসেলও বর্তমানে জামিনে কারামুক্ত হয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। যাত্রাবাড়ীর রায়হান উদ্দিন এবং কামরাঙ্গীরচরের সরদার তৈয়ব আলী—যার বিরুদ্ধে অন্তত ৪৫টি মামলা রয়েছে—তারাও গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে বারবার অপরাধে জড়াচ্ছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, কেবল গ্রেপ্তারই অপরাধ নির্মূলের সমাধান নয়। তদন্তের মানোন্নয়ন, দ্রুত অভিযোগপত্র প্রদান, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলার ধারাবাহিক তদারকি জরুরি। জামিনে মুক্ত হওয়ার পর নতুন অপরাধে জড়িত হওয়ার তথ্য দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ জানান, গুরুতর অপরাধীদের জামিন পাওয়ার পেছনে পুলিশের আইনি ধারার প্রয়োগ ও প্রমাণের অভাব একটি বড় কারণ। তদন্ত প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং আদালতের ওপর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা গেলেই অপরাধীদের বারবার ছাড়া পাওয়ার এই প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব।

গত বছরের মে মাসে সেনা অভিযানে মোহাম্মদপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এই এক্সেল বাবুর নামে অন্তত ১৫ থেকে ২০টি মামলা রয়েছে। এর কিছু দিনের মাথায় জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর

গত ১৮ই মার্চ মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার ৯ নম্বর সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারিম্যানকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ইমন, শিপন, শাহাদাত ও সেলিম নামে চার অপরাধী। কিন্তু মাত্র চারদিনের মাথায় জামিনে বেরিয়ে আসে শাহাদাত। আর গ্রেপ্তার হওয়া মো. সেলিমে