কুতুবদিয়া প্রতিনিধি: প্রতি মাসের ন্যায় কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে মে/২৩ মাসের মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটির সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সভার মূখ্য কর্মকর্তা কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ এপ্রিল থেকে জাতীয় গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেয়েছে গ্রাহকরা। আগামী তিন মাসের মধ্যে কুতুবদিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে বলে সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত রিয়াদ অবহিত করেন।
তিনি সভায় আরো জানান, বিদ্যুৎ সংযোগের মিটার দুই ধরণের। অগ্রিম আড়াই হাজার টাকায় বিদ্যুৎ সংযোগ পাচ্ছে কিন্তু প্রতি মাসে কিস্তি গুনতে হবে। সরাসরি মিটার ক্রয় করে সংযোগ চার্জ এবং প্রতি কিলো সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। প্রায় সাড়ে আট হাজার টাকা গুনতে হবে।
প্রশাসন থেকে অনুমতি নিয়ে বিনোদনের জন্য বৈশাখী বলী খেলায় ওপেন জুয়া খেলা চলে। বলী খেলায় জুয়া খেলার অভিযোগ যখন উঠেছে আগামীতে আর বলীর অনুমতি দেয়া হবে না বলে ইউএনও নিজেই ঘোষনা দেন।
আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বে জরুরী ভিত্তিতে ভাঙ্গন বেড়িবাঁধ মেরামত করার জন্য পাউবো কর্তৃপক্ষকে সভার মাধ্যমে অনুরোধ করা হয়েছে। যে সব এলাকায় বেড়িবাঁধ ভাঙ্গা আছে সে সব এলাকায় জোয়ার ডুকে চাষাবাদ নষ্ট হওয়ার সম্ভাবনা য়েছে। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার, কুতুবদিয়া উপজেলা আ’ লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক চেয়ারম্যান নুরুচ্ছাফা বিকম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য শফিউল আলম, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ,লেমশীখালী ইউপির প্যানের চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, উত্তর ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।




