লিটন কুতুবী: বঙ্গোপসাগরে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে কুতুবদিয়া উপকূলের এফবি সাগর নামক ডুবে গেছে। উক্ত ট্রলারে মাঝিসহ ১৪ জন জেলে ছিল। ভাসমান অবস্থায় ৬ঘন্টা পর মাছ ধরতে যাওয়া অন্য ফিশিং ট্রলার ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে এবং বিশ্বনাথ চন্দ্র দাশ (৩৩) নামের এক জেলেকে মৃত উদ্ধার করে।

ট্রলারের মাঝি হিরামন জলদাশ উপকূলে ফিরে এসে জানান, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ার রত্নসেন জলদাশের মালিকানা এফবি সাগর নামক ফিশিং ট্রলার গত মঙ্গলবার রাত ৮টায় জেলেপাড়া এলাকা হতে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে উপকূল ছেড়ে যায়। ওই রাত আনুমানিক সাড়ে ১২টায় সাগরের গুলির ধার নামক স্থানে পৌছলে ট্রলারটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তখন জেলেরা নিজ নিজ লাইফ বয়া নিয়ে সাগরে ভাসতে থাকে।

আজ বুধবার (১৭ মে) ভোরে মাছ ধরতে যাওয়া অন্য ট্রলার তাদেরকে ভাসমান অবস্থায় ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের সাথে থাকা জেলে বিশ্বনাথ চন্দ্র দাশকে মৃত উদ্ধার করে।

মৃত জেলে বিশ্বনাথ চন্দ্র দাশ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার যোশেদ চন্দ্র দাশের ছেলে। ট্রলার মালিক রত্নসেন জলদাশ সাগরে নৌদুর্ঘটনার ব্যাপারে কুতুবদিয়া থানায় লিখিত অবহিত করেছেন।

স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল নৌদূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুতুবদিয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার বিষয়ে জেনে পুলিশ পাঠিয়ে মৃত জেলের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে।