খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি পুলিশের অভিযানে ৭০৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মহামুনি বাসস্ট্যান্ড এলাকা হতে মো: বাবুল(৩৮)কে আটক করেছে পুলিশ। সোমবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করেন থানার উপ পরিদর্শক(এসআই) মো: আশিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ। আটককৃত বাবুল মানিকছড়ি উপজেলার ১নং (সদর) ইউনিয়নের এয়াতলংপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের পুত্র।

মানিকছড়ি থানা সূত্র জানায়, থানা পুলিশের মাদকদ্রব্য ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আন্ত: সড়কের মহামুনি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইয়াবাসহ মো: বাবুল(৩৮)কে আটক করেন উপ-পরিদর্শক(এসআই) মো: আশিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ। সে উপজেলার এয়াতলংপাড়ার মো. আবদুল জলিল ও ফাতেমা বেগমের ছেলে।

পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আনছারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মহামুনিস্থ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পশ্চিম পাশে মাদক বিক্রয়ের গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭০৩ পিস ইয়াবাসহ(মাদকদ্রব্য) মো: বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।