বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে গোলাগুলি শুরু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রুমার দুর্গম মুয়ালপি পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, গণতান্ত্রিক) ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মধ্যে গোলাগুলি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি চলছে।

রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, সকাল থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের মধ্যে গোলাগুলির চলছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে বলতে পারবো।