বশির আহমেদ বান্দরবান প্রতিনিধিঃ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বান্দরবান কর্তৃক হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষুদে হাফেজদের নতুন পোশাক এবং ইফতার ও চকলেট বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলমসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আগত ইমাম-খতিব মুয়াজ্জিন বৃন্দ অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহানা তারিক বলেন,পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।




