মোঃ সফিউল আলম কুমিল্লা, চৌদ্দগ্রাম প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে কুমিল্লা ক্লাবে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান এর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান মিয়াজী, বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় উপকমিটির শ্রম-বিষয়ক সম্পাদক তমিজ উদ্দিন সেলিম, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচ্ছু, আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ঘোলপাশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শাহীন মজুমদার, কনকাপৈত ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শান্ত বেলাল, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়ন, বীরমুক্তিযোদ্ধা বাহার রেজা প্রতীক , পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, বাংলাদেশ তৃণমূল কমিটি সভাপতি টিপু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জাফর উল্লাহ চৌধুরী, বাতিসা ইউনিয়ন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাজী ইকবাল।
এই সময় আরও উপস্থিত ছিলেন খন্দকার শরীফ,, জিয়াউর রহমান খান নয়ন, উজিরপুর ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল হাজারী, সহ কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ।
সভায় অতিথি বৃন্দরা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রাম আসন পরিবর্তনের পক্ষে কাজ করে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে নিয়ে যাবে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে আত্ম-মর্যাদা সম্পন্ন উন্নত রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন বক্তারা।




